শালিখায় ৬ শ পিস ইয়াবাসহ আটক ১

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে থেকে ঈগল পরিবহনে তল্লাশি করে ৬ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা(৪৭) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তি যশোরের কেশবপুর থানার মধ্যকুল সাহাপাড়ার মৃত নিত্যানন্দ সাহার ছেলে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান,এএস আই লিটন হোসেনের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আশা সাতক্ষীরাগামী ঈগল পরিবহন তল্লাশি করে স্বপন সাহা নামের মাদক ব্যবসায়ীকে ৬ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার নামে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।