যশোরে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়ের নেতৃত্বে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শোভাযাত্রাটি শহরের কাপুড়িয়াপট্টি রোড প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র,সংগঠনের নেতা সাধন ধর,সাব্বির আহমেদ,বিধান অধিকারী,বিপ্লব ধর,রবি কর্মকার প্রমুখ।