কেশবপুরে মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ কেশবপুরে বুধবার (৩১ মে) বিকেলে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান।
সম্মেলনে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমানকে সভাপতি, মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক ও বীথিকা মল্লিককে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।