শ্যামনগরে মৎস্যঘের থেকে মরদেহ উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে মৎস্যঘের থেকে বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪মার্চ ) সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশের এস আই মো. সেলিম মজিদ গাজীর মৎস্য ঘের থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। তিনি উপজেলার রমজাননগর গ্রামে মৃত ছাত্তার গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।