লোহাগড়ায় এক পরিবারকে হয়রানিমূলক মামলায় জড়ানোর অভিযোগ

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ জমি ও পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়ায় একটি পরিবারের লোকদের গালিগালাজ করাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জীবননাশের হুমকি দেয়া হয়েছে। লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামের মৃত কিয়ামুদ্দিন শেখের ছেলে আবুল হোসেন শেখ অভিযোগে জানান, জমি ও পারিবারিক বিষয় নিয়ে একই গ্রামের মৃত রায়েন উদ্দিন শেখের ছেলে মিন্টু শেখ, মৃত আয়েজুউদ্দিন শেখের ছেলে ইউনুস শেখসহ আসিয়া বেগমের দীর্ঘদিন বিরোধ চলছিল। উল্লিখিতরা এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমার ছেলে শরিফুল ইসলামের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ১ ডিসেম্বর উল্লিখিতরা আমার বাড়ির সামনে এসে আমিসহ আমার পরিবারের লোকদের গালিগালাজ করে এবং জীবননাশের হুমকি দেয়। তারা আমাদেরকে মিথ্যা মামলায় পুনরায় হয়রানি করবে বলেও হুমকি প্রদান করে। এ ঘটনায় আমি লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছি। আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।