বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতির ভাই আব্দুল মজিদের ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিক বিএসএম আলী আকবারের সেজো ভাই সাদামনের মানুষখ্যাত আব্দুল মজিদ (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে জানাজা শেষে আলীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজাপূর্ব মরহুমের স্মৃতিচারণ করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মরহুমের ভাই বিএসএম আলী আকবার, হাবিব কাইসার ও মাওলানা আব্দুল গনি। জানাজা পরিচালনা করেন, হাফেজ মাওলানা আব্দুল কাদের। উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, এনামুল হক, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যাপক আমিরুল ইসলাম, এম কবির উদ্দিন, তোফাজ্জেল হোসেন, শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গনি মিলন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তমেজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক জামশেদ আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, আবু সাঈদ, তারেকুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।