ঝিনাইদহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর স্কুল

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ। ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে এ শিক্ষা প্রতিষ্ঠানকে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
অধ্যক্ষ জানান, বর্তমানে তার শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৭ শ ২২ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ২০১৬ সাল থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি প্রদান শুরু করে সরকার। তারপর থেকে একাধিক বার কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়ে আসছেন।