নড়াইলে একটু হাসি ফাউন্ডেশনের মিলনমেলা

0

 

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন একটু হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে একটু হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এডমিন অনিক ইমাম, আবিদুর রহমান (এডমিন), সবুজ হোসেন (এডমিন), মারজান মাহমুদ (মডারেটর), মাকরুম বিশ্বাস (মডারেটর), হাসিব মোল্লা (মডারেটর), আছিয়া খানম (মডারেটর), ফারিহা খানমের (মডারেটর) সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য রূপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ঢালু খান, সদস্য ডা. দীপ বিশ্বাস সুদীপ, ডাঃ স্মৃতিকণা সরকার, ড. মো. আবু সায়েম আলী খান, বিশিষ্ট ব্যাবসায়ী সুমন মোল্যা, বল্লারটোপ আইডিয়াল কলেজের শিক্ষিকা মোছা. সামিরা খানম প্রমুখ।