মণিরামপুরে যুবদলের শোক মিছিল

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম, নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শনিবার যশোরের মনিরামপুরে যুবদলের উদ্যোগে শোক মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে দলীয় কার্যালয় থেকে যুবদলের নেতাকর্মীরা শোক মিছিল বের করেন। থানা মোড়ে পৌঁছালে তা পুলিশি বাধার সম্মুখিন হয়। পরে মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, আইয়ুব আলী, ফরহান হোসেন, মিজানুর রহমান, রহিম গাজী, গফ্ফার মাহমুদ, নুরুজ্জামান, কাজী ইমরান, মনিরুজ্জামান রুবেল প্রমুখ।