খামেনি হত্যার নেপথ্যে সৌদি-ইসরায়েল ‘গোপন আঁতাত’

0
আয়াতুল্লাহ খামেনি (বামে), সৌদি যুবরাজ সালমান ।। ছবি সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পেছনে সৌদি আরব ও ইসরায়েলের গোপন ইন্ধন ছিল বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও বার্তা সংস্থা ‘রয়টার্স’।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এই বিস্ফোরক তথ্য সামনে এলো।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে শান্তির কথা বললেও তলে তলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য প্ররোচিত করেছেন। যুবরাজ ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে, তেহরানে হামলা না চালালে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠবে। অথচ তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছিলেন যে, সৌদির আকাশসীমা বা ভূখণ্ড তেহরানে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

রয়টার্স জানায়, হামলার ঠিক আগ মুহূর্তে খামেনি তাঁর উপদেষ্টাদের নিয়ে গোপন বৈঠকে বসার পরই নিখুঁত নিশানায় আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।