যশোরে প্রথম বিভাগ ফুটবলে জয়ের দেখা পেল মোহামেডান

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের প্রথম জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুহেলিকা উন্নয়ন সংঘকে ২-০ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের পক্ষে রবিউল ও কিশোর গোল দুটি করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলার ১৭ মিনিটে রবিউল এবং ৭৩ মিনিটে কিশোর গোল দুটি করেন। কুহেলিকা উন্নয়ন সংঘ আক্রমণ ভাগের খেলোয়াড়দের দুর্বলতার কারণে বার বার গোলের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলায় অংশ নেন, ইমন, রবিউল, নজরুল, সুজিত, নূর ইসলাম, নয়ন, রাতিন, রাজু, চঞ্চল, রাকিব, রায়হান, কিশোর। অন্যদিকে কুহেলিকা উন্নয়ন সংঘের হয়ে খেলায় অংশ নেন, নুর আলম, রাকিব, জামাল, শিমুল দাস, রাসেল, বাবলু, মিঠু, রহিম, কালাম, শিমুল খান, শাহাবুদ্দিন, মাহাবুব, সজিব, শাহীন।
উল্লেখ্য এর আগে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের সাথে ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।