কলারোয়া ভ্যানের চাকায় নিভল শিশুর প্রাণ

0

 

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আলিফ নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া চেয়ারম্যানপাড়ার বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আলিফ বোয়ালিয়া গ্রামের রাশিদুল ইসলাম মিন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ওই সময় ছেলেটি তার দাদির সাথে পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। যাওয়ার সময় পথিমধ্যে রাস্তা পারপারের সময় কলারোয়া দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যান শিশুটির বুকের উপর উঠিয়ে দিয়ে খাতে পড়ে যায় ভ্যানটি। এতে শিশুটি গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির দাদি রাশিদা খাতুন জানান, বাড়ির পাশের পুকুরে আলিফকে গোসল করাতে নিয়ে যাওয়ার সময় দৌড়ে পারাপারের সময় এক যাত্রীবাহী ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আলিফ মারা গেছে বলে জানায়। সে তার পিতা-মায়ের একমাত্র ছেলে বলেও দাদি জানান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা শিশুটির মৃত্যুর বিষয়টি শিশ্চত করে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।