মহেশপুরে গলায় দা ধরে সাদা স্টাম্পে সই!

0

 

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ॥ মহেশপুরে জলমহল নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাশেদুল ইসলাম (৩২) ও ব্যবসায়িক পাটনার মুকুলকে (৩২) দত্তনগরের ঈদগাহ এলাকায় গলায় দা ধরে সাদা স্টাম্পে সই করে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলাই বিকেলে দত্তনগরের ঈদগাহ এলাকায়। এ ঘটনায় রোববার সকালে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বাদি রাশেদুল ইসলাম জানান, জলমহল নিয়ে দীর্ঘদিন ধরে জীবননগর উপজেলার আশতলা পাড়ার শাহাবুদ্দীনের ছেলে সুমন,মুন্তার ড্রাইভারের ছেলে রাসেল ও বাকা ব্রিকফ্লিড এলাকার মহিউদ্দীনের ছেলে সুমন আমাকে ও আমার ব্যবসায়িক পাটনার মুকুলকে দত্তনগরের ঈদগাহ এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে আমাদেরকে গলায় দা ধরে জোর পূর্বক সাদা স্টাম্পের ৪ পাতায় সাক্ষর করে নেয়া হয়েছে। এমনকি এ ঘটনা কাউকে বললে আমাদের দু’জনকে কুপিয়ে হত্যারও হুমকি দিয়েছে তারা।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ সেলিম মিয়া জানান, লিখিত অভিযোগটি হাতে পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।