শরণখোলায় লোকালয়ে আসা হরিণ ও অজগর সাপ উদ্ধার

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে আসা একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। রবিবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় হরিণটি। ধরার সময় ছোটাছুটি করতে গিয়ে আহত হয় এই প্রাণীটি। শরণখোলা স্টেশন অফিস হরিণটিকে হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছে। এছাড়া একই গ্রাম থেকে একই দিনে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।