ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

পরে একই স্থানে মাসিক সমন্বয় কমিটির সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা, তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ উপজেলা কমিটির দ্বিমাসিক কমিটির সভা, এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

পৃথক সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, ডিজিএম গোলাম কাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক প্রমুখ।