যশোরে রেডিয়েন্ট ক্রিকেট লিগ চৌগাছা ক্রীড়া চক্রের জয়লাভ

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে চৌগাছা ক্রীড়া চক্র। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মধুমতি ক্রীড়া চক্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে।
খেলায় টসে জিতে প্রথমে মধুমতি ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে ১৬১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে আফ্রিদী ২৮, ইজাজ ২৪, সুফিয়ান ২৩, হৃদয় ১৬ ও কুরবান ১৪ রান সংগ্রহ করেন। চৌগাছা ক্রীড়া চক্রের শান্ত ৪টি ,ই¯্রাফিল ও মুন্না ১টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য চৌগাছা ক্রীড়া চক্র ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ইয়াসিন ৫০, নাজমুল ২৫, আবির ১৬ ও সুফিয়ান ১৫ রান সংগ্রহ করেন। মধুমতি ক্রীড়া চক্রের কুরবান ২টি ও আফ্রিদী ১টি উইকেট লাভ করেন।