শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মণিরামপুরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর) ॥ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তার দাবিতে সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পৌরসভা ভবনের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে সকাল ১১ টায় কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল ও উপজেলা নির্বাহী বর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি প্রভাস চন্দ্র দাস। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, আবুল বাশার ফিরোজ, আবদুল লতিফ, মোদাচ্ছের আলী, নূর হোসেন প্রমুখ।