চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় এক কর্মচারী নিহত

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ায় সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (২৪) নামে বিস্কুট কারখানার এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত শামীম একই উপজেলার লোকনাথপুর গ্রামের শাহাবুল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ওষুধ কোম্পানির কার্ভাড ভ্যান তাকে ধাক্কা দিলে এ র্দুঘটনা ঘটে। ঘটনার পরপরই দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদের ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করে থানা হেফাজতে নেয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার সময় দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামে মায়ের দোয়া বেকারি ( বিস্কুট কারখানা) থেকে মোটরসাইকেলযোগে শামীম তার বাড়ি লোকনাথপুর গ্রামে যাচ্ছিলো। এসময় জয়রামপুর শেখপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বায়ো ফার্মা ওষুধ কোম্পানির ( ঢাকা মেট্রো ম ৫৪-১৯২১) ক্যাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বলরামপুর গ্রামের ক্যাভার্ডভ্যানের চালক হামিদুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।