চৌগাছায় ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

0

 

চৌগাছা ( যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় বাড়ির ছাদ থেকে পড়ে নবিছন বিবি (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী। সোমবার বিকেলে ছাদে ধান শুকাতে গিয়ে নিচে পড়ে যান নবিছন বিবি। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।