বেনাপোল পৌর এলাকায় ঈদ উপহার বিতরণ সংসদ সদস্যের

0

 

বেনাপোল সংবাদদাতা॥ বেনাপোল পৌরসভার নয়টি ওয়ার্ডের এক হাজার গরীব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
গতকাল সকাল ১০ টার সময় এই উপহার সমগ্রী বিতরণ শুরু করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, যশোর জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক মোছাঃ সালমা আক্তার প্রমুখ।