মহেশপুরে নিহত যুবদল নেতা ইন্তাদুল ইসলামের পরিবারকে টাকা ও উপহার পাঠালেন তারেক রহমান

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে ২০১৩/২০১৪ সালে পুলিশের গুলিতে নিহত নাটিমা ইউনিয়ন যুবদলের নেতা ইন্তাদুল ইসলাম ইন্তার পরিবারের সদস্যদের জন্য ঈদসামগ্রী ও তার দুই মেয়ের জন্য টাকা পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে তারেক রহমানের দেওয়া টাকা ও ঈদসামগ্রী তার বাড়ি দারিয়াপুর গ্রামে নিয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মাদ মেহেদী হাসান রনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ,কোষাধ্যাক মেহেদী মাসুদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম রেজা, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ফয়সাল আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।