বিজয় দিবসে যশোর বিএনপির কর্মসূচি

0

আজ মহান বিজয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করবে যশোর জেলা বিএনপি। সকাল ছয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৮ টায় দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা সহকারে খুলনা বাসস্ট্যান্ডে বিজয় স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। মহান বিজয় দিবসের কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিজ্ঞপ্তি