পুলেরহাটে অনিন্দ্য ইসলাম অমিতের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা

0
যশোর সদর উপজেলার চচাঁড়া ইউনিয়নের পুলেরহাট বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ধানের শীষের ভোট প্রার্থনা করছেন জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে যশোর সদর উপজেলার চচাঁড়া ইউনিয়নের পুলেরহাট বাজারে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার আহ্বান জানান। গণসংযোগকালে অমিত বলেন, “যশোরের মানুষের অধিকার পুনরুদ্ধার এবং সমৃদ্ধ জনপদ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই।” সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুলেরহাট বাজার এলাকা নির্বাচনী মিছিলে মুখরিত হয়ে ওঠে।