খাদ্যের সন্ধানে আসা রামপালে পুকুর থেকে কুমির উদ্ধার করে নিয়ে গেল বন বিভাগ

0

বাগেরহাট সংবাদদাতা॥ খাদ্যের সন্ধানে আসা বাগেরহাটের রামপালে পুকুর থেকে উদ্ধার করা কুমিরটি নিয়ে গেল বন বিভাগ। মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে রামপাল উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল শেখের বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটি ধরে গ্রামবাসি। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে কুমিরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। কুমিরটি এক নজর দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে মাঠে। ইস্রাফিল শেখের ছোট ভাই মিরাজ শেখ বলেন, ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে ওযু করতে গেলে কুমিরটি দেখতে পাই। এসময় ডাক-চিৎকার দিলে গ্রামবাসি জড়ো হয়ে জাল টেনে ও রশি দিয়ে বেধে ধরে স্কুল মাঠে নিয়ে আসা হয়। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী তালুকদার হাবিবুন নাহারকে জানানো হয়। সে বন বিভাগের কর্মকর্তাদের পাঠায়। তিনি আরও বলেন, আমাদের লালন ও পালনকৃত ৮টি হাঁস ও ৬ টি মুরগী পাওয়া যাচ্ছিল না । ধারনা করা হচ্ছে ওই কুমিরটি হাঁস ও মুরগী খেয়ে ফেলেছে।


আবুল বাশার নামের এক গ্রামবাসি বলেন,পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি হয়ত স্থানীয় কচুয়ার খালে ঢুকে পড়ে। পরবর্তীতে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়ে নিয়ে হাসঁ ও মুরগী খেয়ে ফেলে। কুমিরটির যাতে ক্ষতি না হয় সে জন্য সর্তক ভাবে বেধে রেখে বন বিভাগের কাছে হস্থান্তার করা হয়েছে। সায়লা বেগম নামের এক নারী বলেন, কুমির দেখতে খানজাহান আলী (র:) মাজার বা সুন্দরবনে যেতে হতো। আজ আমাদের গ্রামে কুমিরটি ধরা পড়ায় এলাকার মানুষ পরান ভরে দেখেছে। অনেকে গায়ে হাত বুলিয়েছে। আমরা কুমির দেখতে পেরে খুশি হয়েছি। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, পুকুর থেকে কুমির আটক করা হয়েছে গ্রামবাসির কাছ থেকে এমন খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাই। কুমির যেহেতু হিংস্র প্রাণি সতর্কতার সাথে কুমিরটিকে গাড়িতে তুলে বনে নিয়ে আসি। সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করা হবে বলে জানান।
তিনি আরও বলেন, খাদ্যের সন্ধানে কুমির লোকালয়ে আসতে পারে। মানুষ সচেতন হয়েছে এখন আর কুমির কেউ মারে না। গত এক বছরে বাগেরহাটে বিভিন্ন এলাকা থেকে ৪ টি কুমির উদ্ধার করা হয়। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়।