মোরেলগঞ্জে মাদকসেবীর জেল-জরিমানা

0

মোরেলগঞ্জসংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা.সেবনকারীকে ৭ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার দুপুরে পৌরসভার সাবরেজিস্ট্রার অফিসের সামনে এ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান। এ সময় মো. ফয়সাল হোসেন (২২) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করা এবং সেবনের উদ্দেশ্যে মাদক সংরক্ষণ করার অপরাধে ২শ টাকা অর্থদণ্ড ও ৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।