তালায় তিনদিনব্যাপী একুশে বইমেলার সমাপনী

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী একুশে বইমেলার সমাপনী হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমুখ। এ সময় বই মেলায় অংশগ্রহণকারী ৩২ স্টলকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, তিনদিনব্যাপী একুশে বইমেলায় তালা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ- গ্রন্থাগার, মুক্তিযোদ্ধা কমান্ড, পানি কমিটি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়, তথ্য আপা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।