এইচএসসির ফল প্রকাশ রবিবার

0

স্টাফ রিপোর্টার॥ মহামারীর মধ্যে অনুষ্ঠিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামী রবিবার প্রকাশিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সেদিন সকালে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। নির্ধারিত সময়ের প্রয় ৯ মাস পর গত ২ ডিসেম্বর ২ হাজার ৬২১টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রু হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে দেড় ঘণ্টা করা হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হবে।