পাইকগাছায় ধান, মাছ ও চিংড়ি চাষ অব্যাহত রাখার দাবিতে সমাবেশ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনা পাইকগাছার দেলুটিতে জমির মালিক, চিংড়ি ও মৎস্য চাষিদের উদ্যোগে ঐক্যবদ্ধ সমাবেশ হয়েছে। পরিকল্পিত উপায়ে ধান, মাছ ও চিংড়ি চাষ অব্যাহত রাখার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে জিরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জমির মালিক ও চিংড়ি চাষি শেখ সুলতান জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল কান্তি মন্ডল। জিরবুনিয়া সমিতির সভাপতি মৎস্য চাষি ভল্টন মন্ডলের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হোসেন, স্বপন মন্ডল, রহমান গাজী, পলাশ মোড়ল, নিরঞ্জন রায়, নলিনাক্ষ বৈদ্য, আব্দুল আজিজ গাজী, দীপক মন্ডল, প্রকাশ মন্ডল, সঞ্জয় মন্ডল, শফিকুল ইসলাম শফু, কালিদাস রায়, বিভুতি রায়, কালিপদ মন্ডল, দীজেন্দ্র নাথ ঢালী ও ব্রজেন্দ্রনাথ মন্ডল। সভায় বক্তারা বলেন, একটি মহল বৈদেশিক মুদ্র্রা অর্জনের অন্যতম রফতানি খাত হিমায়িত চিংড়ির চাষ বন্ধের চক্রান্ত করছে। অথচ এই এলাকায় পরিকল্পিত উপায়ে দীর্ঘদিন ধরে ধান, চিংড়ি ও মৎস্য চাষ হয়ে আসছে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে এসব চক্রান্ত প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।