জীবননগরে বিভিন্ন মামলার ৭ আসামি আটক

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। এরা বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন-জীবরনগর উপজেলার উথলী গ্রামের ওয়াজ বকসের ছেলে শাহাজান আলী (৫১), শাখারিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী ফরিদা খাতুন (৩৫), করিমপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৫০), মহিউদ্দিনের ছেলে মামুন (২৫), মোতালেম মন্ডলের ছেলে আজিজুল হক (৩৫), হাসাদহ গ্রামের আখের আলীর ছেলে জসিম উদ্দিন (৪০) ও কাশিপুর গ্রামের কাশেম আলীর ছেলে শাহিন আলম ওরফে ফকির মোহাম্মদ (৪০)। জীবননগর থানা পুলিশের ওসি আব্দুল খালেক বলেন, আটক সকলেই বিভিন্ন মামলার পলাতক আসামি। রোববার তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।