গোয়ালঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শায় গত সোমবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আবু তালেব ওরফে খোকন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। আবু তালেব ওরফে খোকন শার্শা উপজেলার মানকিয়া দক্ষিণপাড়ার কদম আলীর ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল ও এসআই রইচ আহমেদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মানকিয়া দক্ষিণপাড়ায় খোকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।