ইসলামী শ্রমিক আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামী আন্দোলন যশোর জেলা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাস্টার ইদ্রিস আলী। পরিচালনা করেন সেক্রেটারি আলহাজ্ব মো. আবুল বাসার। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম গাজী, যুগ্ম সেক্রেটারি মো. আলী সরদার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।