খুলনায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনার শিরোমনি বাইপাস সড়কের চিংিড়খালি বাজার এলাকায় মটর সাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাজাহান শেখ (৬৫) শিরোমনি দক্ষিণপাড়ার মৃত কাশেম শেখের ছেলে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহান শেখ বাইসাইকেল চালিয়ে মেইন রোড পার হওয়ার সময় খুলনাগামী একটি মটর সাইকেল (খুলনা ল-১১ -২২৫৫) তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ^াস জানান, মটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।