তালায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা তালায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় ভূমিজ ফাউন্ডেশন চত্বরে ওই ফাউন্ডেশনের আয়োজনে এবং নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ^াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা।