সাংবাদিক হারুন জামিলের ভাইয়ের মৃত্যুতে লোকসমাজ পরিবারের শোক

0

স্টাফ রিপোর্টার॥ জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার হারুন জামিলের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারুক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক লোকসমাজ পরিবার।
পত্রিকার সম্পাদক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত ও নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ সকল সাংবাদিক একই সাথে মরহুমের বিদেহি আত্মার মঙ্গল কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অধ্যাপক ফারুক হোসেন গতকাল ভোরের ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।