খাজুরায় চরমোনাই পীরের মাহফিল ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলন যশোরের খাজুরা শাখার আয়োজনে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল হয়েছে। গতকাল শনিবার স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ মাহফিল হয়। মাহফিলে আগত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের জিকিরের ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে উঠে। বাদযোহর প্রধান অতিথি হিসেবে বয়ান করেন দলের নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী মাওলানা সৈয়দ মো.ফয়জুল করীম। এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপত্বি করেন যশোর জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি নাজমুল হুদা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা সোয়াইব হোসেন, মুফতি মাওলানা মনিরুল ইসলাম, দলের সাধারণ সম্পাদক মুফাস্সির আনিসুর রহমান প্রমুখ। মাহফিল শেষে বাদ আছর খাজুরা বাজার ব্রিজঘাট নতুন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাইনুল ইসলাম মুন্নার (১৭) জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সে স্থানীয় পার্বতীপুর গ্রামের বিল্লাল মন্ডলের একমাত্র সন্তান। এদিন সকালে তার শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে মুন্নার মৃত্যু হয়। মাওলানা মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম জানাযার নামাজ পরিচালনা করেন।