কালিগঞ্জ (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফের খাদেম, আলহাজ আনছার উদ্দিন আহমদের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট, কিডনিসহ বেশকিছু শারীরিক সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় নলতা শরীফ মাহফিল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফজরের নামাজ পর ভোর ৫ টায় মাজার শরীফের পূর্ব পার্শ্বে পীরজাদাগণের কবরের পাশে খাদেম আনছার উদ্দিন আহমদের মরদেহ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, আলহাজ মো. মালেকুজ্জামান, আলহাজ চৌধুরী আমজাদ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. জামিরুল ইসলাম জামি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, আলহাজ মো. এনামুল হক খোকনসহ অনেকে।




