যশোরে আজ প্রিমিয়াম ক্রিকেট লীগের উদ্বোধন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লি. প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট শুরু হতে যাচ্ছে। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৮টায় লীগের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তমিজুল ইসলাম খান। জেলা ক্রিকেট পরিষদের সভাপতি জহিরুর ইসলাম চাকলাদার রেন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল ও ক্রীড়ামোদীরা উপস্থিত থাকবেন।