আবারও আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ডিবিএইচ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেছে।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে অষ্টম আইসিএসবি জাতীয় পুরস্কার-২০২০ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ডিবিএইচের কোম্পানি সচিব মো. জসিম উদ্দিন।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডিবিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নাসিমুল বাতেন প্রতিবছর প্রাতিষ্ঠানিক সুশাসনে উচ্চমান বজায় রাখা কোম্পানিকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিএসবির প্রশংসা করেন।
তিনি জানান, ডিবিএইচ ২০১৮ এবং ২০১৯ সালেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য আইসিএসবি থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। এই স্বীকৃতি ডিবিএইচকে ভবিষ্যতেও এই উৎকর্ষতা ধরে রাখার জন্য অনুপ্রাণিত করবে।