বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে বুধবার সন্ধ্যায় শহরের কামালনগরস্থ লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। জানাযায়, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় জেলা যুবদল নেতা-কর্মীরা দিনভর রোজা শেষে সন্ধ্যায় ইফতারের আগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তারা গণতন্ত্রের বাতিঘর ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদল আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদল আহ্বায়ক আলী শাহীনসহ যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।