আশরাফ ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আশরাফের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম, মাহবুবুল আশরাফ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ভায়েরা। মাহবুবুল আশরাফ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, সাবেক সংসদ সংসদ অ্যাড. মনিরুল ইসলাম মনির, গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি আলমগীর মতিন চৌধুরী. সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ।