খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই নারীর

0

স্টাফ রিপোর্টার, খুলনা খুলনার আফিল জুট মিল গেট এলাকায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মর্জিনা (২৫) ও শেফালি (৪০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত। এলাকাবাসী আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে জিআরপির সদস্যদের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।