ভোজগাতী আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর মণিরামপুরে ইউপি নির্বাচনে ভোজগাতী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আসমাতুন্নাহারকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেগারীতলায়স্থ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান তজুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুল আলম পারভেজ, মফিজুর রহমান, গোপাল চন্দ্র মল্লিক, হুসাইন কবির প্রমুখ।