চৌগাছায় কমিউনিটি ক্লিনিকে গণটিকা ৬ নভেম্বর

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ৬ নভেম্বর চারটি ইউনিয়নের ১৩টি কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের গণটিকা দেওয়া হবে। এতে একদিনে প্রায় ১৩ হাজার মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবেন। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন, শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর ও যাত্রাপুর কমিউনিটি ক্লিনিক, স্বরুপদহ ইউনিয়নের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি ক্লিনিক, নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর ও চাঁদপাড়া কমিউনিটি ক্লিনিক, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি, রামকৃষ্ণপুর, বল্লভপুর ও আন্দুলিয়া কমিউনিটি ক্লিনিক এবং নারায়ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজের গণটিকা দেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যারা নিবন্ধন করেছেন তারা জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড আর যারা নিবন্ধন করেননি তারা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে গিয়ে এই ১৩ কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।