এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকার পরও চ্যাট ফাঁস হয় যেভাবে

    0

    লোকসমাজ ডেস্ক॥ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকার পরও প্রায়ই শোনা যায় হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসের কথা। ছবি, ভিডিও, ফাইল, ভয়েস কল ও ভিডিও কলে গুরুত্বপূর্ণ এই ফিচার থাকার পরও কীভাবে ফাঁস হয়? এই প্রশ্নের জবাব হোয়াটসঅ্যাপও হয়তো জানে না!
    ফোন ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সুরক্ষিত না থাকলে আপনার চ্যাটও প্রকাশ্যে চলে আসতে পারে। ধরা যাক, আপনি এক দুষ্কৃতির সঙ্গে হোয়াটসঅ্যাপে কোনো বেআইনি বিষয় নিয়ে চ্যাট করেছেন। সেই ব্যক্তিকে যদি কোনো তদন্তকারী সংস্থা ডেকে পাঠায়, সঙ্গে সঙ্গে আপনিও তদন্তকারীদের নজরে চলে আসবেন।
    তাই, হোয়াটসঅ্যাপ চ্যাট করা সম্পূর্ণ সুরক্ষিত নয়। গবেষণায় প্রমাণিত, স্ক্রিনশটের মাধ্যমে চ্যাট ছাড়াও ফাঁস হয়ে যেতে পারে ছবি ও ভিডিও। এছাড়াও, ফোনে ম্যালওয়ার যুক্ত অবৈধ অ্যাপ ইনস্টল করলেও ফাঁস হতে পারে হোয়াটসঅ্যাপ চ্যাট।
    সাধারণত গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে ম্যালওয়ার যুক্ত অবৈধ অ্যাপ ব্যবহৃত হয়। প্লে স্টোর ও অ্যাপ স্টোরেও এই ধরনের অ্যাপ দেখা যায়। সম্প্রতি এই কারণে প্লে স্টোর থেকে প্রায় ১৫০ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল।