ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সেভিয়ারের উপকরণ বিতরণ

0

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সেভিয়ার সংস্থা যশোর পৌর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত ২৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এরা চায়ের দোকান , মুদির দোকান, পিয়াজু বেগুনির দোকান, হোটেল ব্যবসা, মাছ ব্যবসা, শরবতের দোকান, হস্তশিল্প ব্যবসা ও স্টেশনারি ব্যবসার সাথে জড়িত। হতদরিদ্র এ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপকরণ বিতরণের জন্য বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য ওমেন্স যশোরের সাধারণ সম্পাদক মৌসুমী ইসলাম। বিজ্ঞপ্তি