ঝিকরগাছায় হামলায় আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন

0

স্টাফ রিপোটার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র (আনারস প্রতীক) চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শিমুলিয়া মিশনপাড়া মোড়ে। এসময় স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহুরুল হক (৬৫) ও তার সহযোগী আবু চাঁদ (৬০) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকা প্রতীকের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জহুরুল হকের ছেলে রেফাতুল হক সনি।