শার্শায় নয়াদিগন্তেও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শার্শা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলতাফ হোসেন পান্না, নয়াদিগন্তের শার্শা সংবাদদাতা আব্দুল মান্নান, সাংবাদিক আহম্মদ আলী শাহীন, আব্দুল মতিন, মনিরুল ইসলাম মনি প্রমুখ।