বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় যুবদলের দোয়া মাহফিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরবাদ পৌর সদরের মোবারকপুর বিশ^াসপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল এলাহী মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের সদস্য সচিব আরাফাত হোসেন কোমলসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।