এমএমডিএফবিডির আয়োজনে যশোর কালেক্টর স্কুলে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

0

মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশের (এমএমডিএফবিডি) আয়োজনে যশোর কালেক্টরেট স্কুলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদেরকে বিতর্ক শেখার পাশাপাশি করোনা সচেতনতার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। যশোর কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মিনারা খন্দকারের সহযোগিতায় বিতর্ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের হোসেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এমএমডিএফবিডির প্রতিষ্ঠাতা জহির ইকবাল। বিজ্ঞপ্তি।