কেশবপুরে নিসচা’র মানববন্ধন কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর ) ॥ শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রবিউল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর শাখার সাধারণ সম্পাদক সাগর পারভেজ, সহ-সভাপতি সোহেল পারভেজ বাপি, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করতে হবে। সড়কে বিশৃঙ্খলা-অনিয়ম, নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।